কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৬:৪৬:৫৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সংগৃহীত ছবি


সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মিজানুর রহমান মিয়া।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: নাবিদ হাসনাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুব আলম সরকার, কোম্পানীগঞ্জ ডেইরি এসোসিয়েশন এর সভাপতি আকদ্দস আলী।

এফএএআই আল আমিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার এএসআই আবুল কালাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন সাংবাদিক মইন উদ্দিন মিলন প্রমুখ।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির কৃমিনাশক বিতরণ, ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, স্কুল ফিডিং কর্মসূচি ও পুরস্কার বিতরণ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ