নতুন উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহায়তার ঘোষণা ইউএনওর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

নতুন উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহায়তার ঘোষণা ইউএনওর

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৬:৫৮:২৪ অপরাহ্ন

নতুন উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহায়তার ঘোষণা ইউএনওর

সংগৃহীত ছবি


বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম ও খামারি শাহীন আহমদ।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ খাদ্য উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার খামার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার খামারিদের সহায়তায় নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা খামারিদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সফল খামারি, যুব উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, স্কাউটস সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে পশুপালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ নির্ণয়, আধুনিক খামার প্রযুক্তি ও উদ্যোক্তা হওয়ার পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। স্থানীয়ভাবে প্রাণিসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে এ আয়োজনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন,

“জকিগঞ্জকে প্রাণিসম্পদ খাতে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোক্তা সৃষ্টি অপরিহার্য। প্রয়োজনে এডিবি সহায়তাসহ কৃষিঋণ ও সব ধরনের সহায়তা দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ১০ জন করে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে।”

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ