গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষা অফিসারদের বরণ ও বি*দায় সংবর্ধনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষা অফিসারদের বরণ ও বি*দায় সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৮:৩৮:১০ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষা অফিসারদের বরণ ও বি*দায় সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসারদের বরণ ও সদ্য বদলিজনিত বিদায়ী শিক্ষা অফিসার কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ নভেম্বর বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা হল রুমে সদ্য যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূঁঞা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বশীর শরীফ কে বরণ ও সদ্য বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম কে সংবর্ধনা প্রদান করা হয়। সহকারী শিক্ষক হানিফ উদ্দীন ও সহকারী শিক্ষিকা তনুকা ভদ্রের যৌথ সঞ্চালনায় বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রতন কুমার অধিকারী ।

বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূঁঞা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ বি এম রুহুল আমিন,সিলেট ওসমানীনগর প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব,দক্ষিণ সুরমা প্রাথমিক শিক্ষা অফিসার রুমান মিয়া, নবীগঞ্জ হবিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুশাহিদ মিয়া।

বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাহবুব আহমদ, আজমল আলী, ফারুক আহমদ, আব্দুস সামাদ, সহকারী শিক্ষক জুয়েল, আব্দুস শুকুর, শামসুল ইসলাম, সোহেল আহমদ, নাসিমা আক্তার, জিয়াউর রহমান, মনজুর আহমদ, পিন্টু চক্রবর্তী শাহাব উদ্দিন প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ