আপনাদের রায়ে বিজয়ী হয়ে ১৫ বছরের উন্নয়ন স্থবি*রতার অবসান ঘটাব- এমরান আহমদ চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বিয়ানীবাজারে যুবদলের প্রচার মিছিল ও সভা, শহিদ সাংবাদিক এ টি এম তুরাবকে স্মরণ

আপনাদের রায়ে বিজয়ী হয়ে ১৫ বছরের উন্নয়ন স্থবি*রতার অবসান ঘটাব- এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৯:৩২:১৯ অপরাহ্ন

আপনাদের রায়ে বিজয়ী হয়ে ১৫ বছরের  উন্নয়ন  স্থবি*রতার  অবসান ঘটাব- এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিয়ানীবাজার ও গোলাপঞ্জ উপজেলার সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন। গত ১৫ বছর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে উন্নয়নের যে স্থবিরতা দেখা গিয়েছে, আপনাদের রায়ে বিজয়ী হয়ে আগামী দিনে সেটির অবসান ঘটাবো।
এসময় চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সিলেট মহানগরে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটি এম তুরাব ও উপজেলার জুলাই-শহিদসহ বিয়ানীবাজারের প্রয়াত গুণীজনদের স্বরণ করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলা যুবদলের উদ্যোগে পৌরসদরে আয়োজিত প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান চৌধুরী আরও বলেন- এই বিয়ানীবাজারে ২০০৪ ও ২০০৫ সালে জননেতা তারেক রহমান এসেছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আবারও বিয়ানীবাজারে আসবেন এবং নিজে এ উপজেলার উন্নয়নে বিভিন্ন ঘোষণা দিবেন। এ জন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়তে হবে। 

বিয়ানীবাজারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ, জুবের আহমদ, নুরুল কিবরিয়া, বাবর আহমদ চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সুয়েল আহমদ, আব্দুল গনি, জাকারিয়া আহমদ, এনাম উদ্দিন দিলাল, এম. এ হাসনাত জামিল, মো. রিপন ও নুরুল আমিন এবং সদস্য আজিজুর রহমান শাহীন, মাহমুদুর রহমান, জয়নাল আবেদীন, বিলাল উদ্দিন, মোর্শেদুর রহমান পলু, জাবের আহমদ, সাইফ আহমদ, আব্দুস শুকুর রিমন, আবু সাইদ ও সারোয়ার খান।

এছাড়াও প্রচার মিছিল এবং পথসভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ