প্রাণিজাত পণ্য উৎপাদনে স্বর্ণপদক পেল সিলেটের ‘দুধওয়ালা’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

প্রাণিজাত পণ্য উৎপাদনে স্বর্ণপদক পেল সিলেটের ‘দুধওয়ালা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ১০:০১:৩৮ অপরাহ্ন

প্রাণিজাত পণ্য উৎপাদনে  স্বর্ণপদক পেল সিলেটের  ‘দুধওয়ালা’

ছবি:সংগৃহীত


বাংলাদেশের মধ্যে প্রাণিজাত পণ্য উৎপাদন (দুধ, ডিম, মাংস) ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে  সিলেটের প্রতিষ্ঠান ‘দুধওয়ালা ফুড প্রোডাক্টস’। মিল্কভিটা ও বগুড়ার এশিয়া সুইটমিটকে পেছনে ফেলে তারা অর্জন করেছে সরকারি এই পদক।

 বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ‘দুধওয়ালা ফুড প্রোডাক্টস’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার মোতাহের হোসেন সুহেলের হাতে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের।

অনুষ্ঠানে প্রাণিজাত পণ্য উৎপাদন ক্যাটাগরিতে মিল্কভিটা দ্বিতীয় ও বগুড়ার এশিয়া সুইটমিট তৃতীয় স্থান অর্জন করেছে।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় দুধওয়ালা ফুড প্রোডাক্টস’র ব্যবস্থাপনা অংশীদার মোতাহার হোসেন সোহেল বলেন, ‘পরিশ্রমের পর যখন স্বীকৃতি আসে তখন ভালো লাগে এবং কাজের স্পৃহা অনেকগুণ বেড়ে যায়। সিলেটের সর্বস্তরের মানুষ দুধওয়ালাকে নিজেদের ব্র্যান্ড হিসেবে গ্রহণ করেছে, বিধায় অল্প সময়ে এ অর্জন সম্ভব হয়েছে। আগামিতেও ভোক্তাদের আস্থা ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে দুধওয়ালা।’

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে দুধওয়ালা সফল উদ্যেক্তা হিসেবে জাতীয় পুরস্কার ও ২০২২ সালে দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ডেইরি আইকন সম্মাননা লাভ করেছিল।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ