সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও পদায়ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সিলেট জেলায় ৬টি, হবিগঞ্জে ৫টি, মৌলভীবাজারে ২টি এবং সুনামগঞ্জে ১টি উপজেলায় নতুন ইউএনও দায়িত্ব নিচ্ছেন

সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও পদায়ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০১:৩৮:০৪ পূর্বাহ্ন

সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও পদায়ন

ছবি:সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগে ১৪টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে। এটি দেশের ১৬৬ উপজেলায় প্রথম ধাপে নতুন ইউএনও নিয়োগের অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।

সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ৬টি, হবিগঞ্জে ৫টি, মৌলভীবাজারে ২টি এবং সুনামগঞ্জে ১টি উপজেলায় নতুন ইউএনও দায়িত্ব নিচ্ছেন।

সিলেট জেলার গোলাপগঞ্জ, বালাগঞ্জ, জাকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলায়  ইউএনও পরিবর্তন হচ্ছেন ।

হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, লাখাই, আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার  ইউএনও পরিবর্তন হচ্ছেন ।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও জুড়ী উপজেলার  ইউএনও পরিবর্তন হচ্ছেন ।

সুনামগঞ্জ জেলার একটি উপজেলাতেও নতুন ইউএনও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন পদায়নকৃত ইউএনওরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। যোগদানের পর তারা স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ