সিলেটে দেড় শতাধিক ই*য়াবাসহ যুবক আ*টক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সিলেটে দেড় শতাধিক ই*য়াবাসহ যুবক আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০২:৫৬:৪৮ অপরাহ্ন

সিলেটে দেড় শতাধিক ই*য়াবাসহ যুবক আ*টক


সিলেটের জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে এসআই প্রণব রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

পুলিশ জানিয়েছে, টিকেট কাউন্টার অফিসের দক্ষিণ পাশে ক্লাসিক ট্রান্সপোর্ট লিমিটেডের সামনে পাকা রাস্তায় অবস্থানকালে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ওমর ফারুক ওরফে আকাশ আহমদ (২৪) কাঠালবাড়ী (হাজারীগাঁও) এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএমপি'র এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার রাখতে পুলিশি তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ