ভারতীয় সহকারী হাই কমিশনের সাথে কয়লা আমদানীকারক গ্রুপের মতবিনিময়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ভারতীয় সহকারী হাই কমিশনের সাথে কয়লা আমদানীকারক গ্রুপের মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০১:১১:০৮ পূর্বাহ্ন

ভারতীয় সহকারী হাই কমিশনের সাথে  কয়লা আমদানীকারক গ্রুপের মতবিনিময়

ছবি:সংগৃহীত


ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারী মি.টি. হাংসিং এর সাথে মতবিনিময় করেছেন সিলেট কয়লা আমদানীকারক গ্রæপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২টায় শেওলা স্থল বন্দরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন শেওলা স্থল বন্দরের সহকারী পরিচালক মাহাবুব হাসান, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, অর্থ সম্পাদক জাকারিয়া, ইমতিয়াজ জাকির, কার্যকরী সদস্য মো. শাহ আলম, কার্যকরী সদস্য জুয়েল আহমদ, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় শেওলা স্থল বন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয় এবং সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে কয়লা ও পাথর আমদানী স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়। 

নেতৃবৃন্দ ব্যবসায়িক প্রয়োজনে আমদানী ও রপ্তানীকারকদের ভারতে যাতায়াতের সুবিধার্থে বিজনেস ভিসা সহজ প্রাপ্তির বিষয়ে আলোচনা করা হয়। সেকেন্ড সেক্রেটারী মি.টি. হাংসিং বিজনেস ভিসা প্রাপ্তির ব্যাপারে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ