জকিগঞ্জে সুপারির ব্যবসায় ধ*স
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

জকিগঞ্জে সুপারির ব্যবসায় ধ*স

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০১:০২:৩৮ অপরাহ্ন

জকিগঞ্জে সুপারির ব্যবসায় ধ*স

ছবি নিজস্ব


সিলেটের জকিগঞ্জ উপজেলার সুপারি দেশের বিভিন্ন প্রান্তে সুপরিচিত। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা সুপারি কিনতে জকিগঞ্জে আসেন। কিন্তু গত দুই বছর ধরে সীমান্ত এলাকায় বিজিবির মাধ্যমে স্থানীয় সুপারি আটক হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের মাঝে।

তাদের অভিযোগ, জকিগঞ্জের বাগানে উৎপাদিত দেশি সুপারিকে ভারতীয় সুপারি হিসেবে জব্দ ও নিলামে বিক্রি করা হচ্ছে। এতে এলাকার অন্যতম প্রধান কৃষিপণ্যভিত্তিক ব্যবসাটি ধসের মুখে পড়েছে। পাইকারি ক্রেতাদের আগমনও কমে গেছে উল্লেখযোগ্যভাবে।

সর্বশেষ গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিজিবি ৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদের নেতৃত্বে বিয়ানীবাজার উপজেলার দোয়াগ ইউনিয়নের শেওলা ব্রিজ এলাকা থেকে ২ হাজার ৪০ কেজি সুপারি জব্দ করে। বিজিবির হিসাব অনুযায়ী যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, জব্দ করা এসব সুপারি তারা জকিগঞ্জের বিভিন্ন বাগান ও খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করেছিলেন। অথচ কোনো ধরনের তদন্ত ছাড়াই এসব দেশি সুপারিকেই ভারতীয় বলে চালান দেওয়া হয়েছে।

বাবুর বাজারের সুপারি ব্যবসায়ী এখলাছুর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় বাগান মালিক ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কেনা সুপারি নিয়ে যাচ্ছিলাম। পথে বিজিবি আমাদের আটকে ফেলে। গাড়িতে আমারসহ চারজন ব্যবসায়ীর মালামাল ছিল। আমাদের কথা বিজিবি শুনলো না। উল্টো হুমকি দিল বেশি কথা বললে জিরা ও সুপারিকে ভারতের বলে চালান দেবে। এমনকি জোর করে সাদা কাগজে স্বাক্ষরও নিয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ সুপারি ব্যবসায়ীরা বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে বাইরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে বিজিবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

এদিকে, আইনশৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা বিজিবি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আচরণের কঠোর সমালোচনা করেন। তখন সভায় উপস্থিত বিজিবি সদস্যরা জানান, বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

ওই সভায় সভাপতির দায়িত্ব পালন করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবাইকে আশ্বাস দেন- বৈধ সুপারি পরিবহনে ভবিষ্যতে যেন আর কোনো ধরনের হয়রানি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ