জৈন্তাপুরে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

জৈন্তাপুরে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০৬:৫৯:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

সংগৃহীত ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নে যুব সমাজের খেলাধুলার মানোন্নয়ন, সংস্কৃতি চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরের উপজেলা পরিষদের (রাজস্ব উন্নয়ন) তহবিল থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলীর ব্যক্তিগত উদ্যোগে ফুটবল, ভলিবল, জার্সি,ক্রিকেট সামগ্রীসহ বিভিন্ন খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়।

২৮শে নভেম্বর (শুক্রবার) বিকেলে নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান ইন্তাজ আলী উপস্থিত থেকে এসব ক্রীড়া  সামগ্রী বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আখলাকুল আম্বিয়া, জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, বিএনপি নেতা শামীম আহমদ, রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের আগে ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র নারীদের মধ্যে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ