জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লা*শি, ১৮২ টি ভার*তীয় কম্বল সহ আট*ক দুই
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লা*শি, ১৮২ টি ভার*তীয় কম্বল সহ আট*ক দুই

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১১:৪২:১৫ অপরাহ্ন

জৈন্তাপুরে টুরিস্ট বাসে তল্লা*শি, ১৮২ টি ভার*তীয় কম্বল সহ আট*ক দুই

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে ফিরতি একটি টুরিস্ট বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটক হওয়া দুইজন হলেন রবিন মাহমুদ (২৫)। তিনি গাজিপুর জেলার কাশিপুর উপজেলার সরদাগাও এলাকার মানিক মিয়ার পুত্র। অপরজন হলেন জাকির হোসেন (৪৫)। তিনি সিরাজগন্জ জেলার চৌহালী থানার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলি বেপারীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ শে নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন  তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে নামে পুলিশ। 

এদিন সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উছমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জাফলং হতে টুরিস্ট বোঝাই ফিরতি একটি বাসে তল্লাশী চালায়। এ সময় তল্লাশিতে ১৮২ পিস ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা এই কম্বলগুলো পাচারের কথা স্বীকার করে। পুলিশ জানায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার টাকা সমপরিমাণ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উছমান গনি। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আটক দুইজনকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, অভিযানকালে অন্যান্য টুরিস্টদের নিকট খুচরা ক্রয়কৃত কম্বল উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ছেড়ে দেয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ