বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ১২:৫৮:৫৩ অপরাহ্ন

বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভা


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টায় জিবি টেলিভিশনের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর দশম বিজয় শোভাযাত্রা, সাংবাদিক মিলনমেলা, সমাবেশ ও কেন্দ্রীয় কমিটির পরিচিতি অনুষ্ঠানকে সফল করতে প্রস্তুতিমূলক দিকনির্দেশনা গ্রহণ করা হয়। গোলাপগঞ্জ উপজেলা শাখার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে সদস্যরা মতামত প্রদান করেন।

এ ছাড়া গোলাপগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। জানানো হয়, মফস্বল সাংবাদিকদের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মাননা প্রদান করা হবে।

সভায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল উপদেষ্টা পরিষদ গঠন। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করতে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ, অর্থ সম্পাদক ফাহিম আহমদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ, সদস্য আফসার আহমদ, সদস্য তানিম আহমদ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ