জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় পি স্ত ল দুই দেশীয় অ*স্ত্র উ দ্ধা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় পি স্ত ল দুই দেশীয় অ*স্ত্র উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১১:৩৯:০৩ অপরাহ্ন

জৈন্তাপুরে পরিত্যক্ত অবস্থায় পি স্ত ল  দুই দেশীয় অ*স্ত্র উ দ্ধা র

সংগৃহিত


সিলেটে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯। এ নিয়ে গত ৫ আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং আটটি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে সংস্থাটি।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত (২৯ নভেম্বর) প্রায় আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল জৈন্তাপুর থানার লক্ষীপ্রসাদ ফেরিঘাট এলাকার রশিদ ফিল্ড খেলার মাঠ সংলগ্ন একটি ক্লাবঘরের বারান্দায় অভিযান চালায়। সেখানে আবর্জনার স্তুপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দেশীয়ভাবে তৈরি দুটি অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে এগুলো নাশকতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।উদ্ধার করা দেশীয় অস্ত্র দুটি জিডি মূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, সিলেট অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ