খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ সুরমায় এম এ মালিকের পক্ষ থেকে খাবার বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ সুরমায় এম এ মালিকের পক্ষ থেকে খাবার বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৯:৪৭:২৭ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ সুরমায়  এম এ মালিকের  পক্ষ থেকে  খাবার বিতরণ

ছবি:সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের পক্ষ থেকে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সার্বিক ব্যবস্থাপনায় রোববার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া হয়।

এ কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন সামাজিক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে খাবার বিতরণ করা হয়েছে।

খাবার বিতরণ কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

নেতাকর্মীরা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করতে এবং মানুষের প্রতি ভালোবাসার বার্তা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলার লালাবাজার, জালালপুর ও চন্ডিপুলে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলাই, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান শিফতা, উপজেলা বিএনপির সহ সভাপতি আসাদ মিয়া, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া বাতিন, উপজেলা বিএনপি সদস্য সদস্য মাছুম আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ