গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১২:২৮:২৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে  ইউনিয়ন, পৌর ও ক্যাম্পাসের নির্ধারিত দায়িত্বশীল নিয়ে প্রতিনিধি সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। 

৩০ নভেম্বর ২০২৫ ইংরেজি রবিবার বাদ মাগরিব গোলাপগঞ্জ পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে শাখার সভাপতি হাফিজ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ এর পরিচালনায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়। 

উক্ত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট ০৬ সংসদীয় আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের সংসদ সদস্য  পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল গাফফার, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা রশীদ আহমদ। 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা। 

এসময়  আরো উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মাওলানা সাইফুল ইসলাম তারেক, যুব নেতা মাওলানা খালেদ আহমদ, শ্রমিক নেতা জাকির হুসাইন সহ প্রমুখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ