খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাকিম চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাকিম চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৫:৫৭:৩৯ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাকিম চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

ছবি:নিজস্ব


বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট ৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আবদুল হাকিম চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর ) বিকাল ৪ টায় গোয়াইনঘাট উপজেলার ডি এন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে বিশেষ মোনাজাতের দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা ও দীর্ঘায়ু কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়ার পূর্বে আবদুল হাকিম চৌধুরী বলেন “স্বৈরাচারী শেখ হাসিনা বারবার মিথ্যা মামলা দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। আপনারা সবাই আমাদের নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করবেন- যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং বিএনপির সরকার গঠনে নেতৃত্ব দিতে পারেন।

এসময় আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি বশির আহমেদ, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক এম এ মতিন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন,সদস্য সৈয়দ হেলাল আহমেদ বাদশাহ, আমির উদ্দিন, বিএনপি নেতা মনোহর আলী, বিএনপি নেতা আলকাস মিয়া, যুবদল নেতা হেলাল আহমেদ, তেরা মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ