কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃ*ত্যু: প্রেসক্লাবের শো*ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃ*ত্যু: প্রেসক্লাবের শো*ক

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৮:১৯:৩৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুল হকের মৃ*ত্যু: প্রেসক্লাবের শো*ক

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি---রাজিউন) সোমবার বেলা ১০টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ১ছেলে-১মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফিজুল হক গত ২৭ নভেম্বর মস্তিস্কে রক্থক্ষরণ জনিত কারনে অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল লতিফ (চানু মিয়া) এর ছেলে। হাফিজুল হক  সিলেট এমসি কলেজ থেকে  অর্থনীতিতে  মাস্টার্স ও 'ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আবৃত্তিকার ও ছড়াকার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন।

এদিকে হাফিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন হাফিজুল হকের মৃত্যুতে প্রেসক্লাবের অপূরনীয় ক্ষতি হয়েছে। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ