আপসহীন নেত্রীর কাছ থেকে দেশের জনগণের আরও অনেক কিছু পাওয়ার রয়েছে - এমরান চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সব কর্মসূচি স্থগিত করে খালেদা জিয়াকে দেখতে ছুটে গেলেন ঢাকায়

আপসহীন নেত্রীর কাছ থেকে দেশের জনগণের আরও অনেক কিছু পাওয়ার রয়েছে - এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৯:১৮:৩৭ অপরাহ্ন

আপসহীন নেত্রীর কাছ থেকে দেশের জনগণের আরও অনেক কিছু পাওয়ার রয়েছে -  এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


নির্বাচনি প্রচারণামূলক সব কর্মসূচি স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে  দেখতে ঢাকায় ছুটে গেছেন সিলেট-৬ আসনে দলীয়  প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় সভানেত্রীকে দেখতে যান তিনি।

এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছলছল নয়নে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মুনাজাত করেন।

এর আগে রবিবার (৩০ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ ও বিয়ানীনাজারে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত বিভিন্ন মতবিনিময় এবং উঠানবৈঠকে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেছেন- খালেদা জিয়া এ দেশের ক্ষণজন্মা নেত্রী। এমন আপসহীন নেত্রীর কাছ থেকে দেশের জনগণের আরও অনেক কিছু পাওনা রয়েছে। আমাদের নেত্রীকে আল্লাহ যেন সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ