নদী ভা*ঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে - মাওলানা ফখরুল ইসলাম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

নদী ভা*ঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে - মাওলানা ফখরুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০১:৫০:৫৫ অপরাহ্ন

নদী ভা*ঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে -  মাওলানা  ফখরুল ইসলাম

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খেজুরগাছ হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘাগুয়া গ্রামে সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন,আমি নির্বাচিত হলে সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক হিসাব জনগণের সামনে তুলে ধরে আমানতদারিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবো। নদী ভাঙন রোধ, ব্রীজ নির্মাণ ও রাস্তা-ঘাট সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকার সার্বিক উন্নয়নকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন,এই জনপদের মানুষের দীর্ঘদিনের অবহেলা এবং অনুন্নয়নের চিত্র পাল্টানোই আমার মূল লক্ষ্য। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ একটি উন্নয়নশীল ও নিরাপদ গোলাপগঞ্জ–বিয়ানীবাজার গড়ে তুলবো।

সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আব্দুল গাফফার,মাওলানা এমাদ উদ্দিন সালিমসহ এলাকার বিশিষ্ট মুরব্বি, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

গ্রামবাসী আসন্ন জাতীয় নির্বাচনে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ