বিয়ে এখন পুরোনো ধারণা: নতুন বিতর্কের কেন্দ্রে জয়া বচ্চন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৩ AM

বিয়ে এখন পুরোনো ধারণা: নতুন বিতর্কের কেন্দ্রে জয়া বচ্চন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৩:২৬:২৮ PM

বিয়ে এখন পুরোনো ধারণা: নতুন বিতর্কের কেন্দ্রে জয়া বচ্চন

সংগৃহীত ছবি


বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের বিতর্ক যেন নিত্যসঙ্গী। ঠোঁটকাটা এ অভিনেত্রী-রাজনীতিক অনেকবার নিজের মন্তব্যে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন। এবারও তার ব্যতিক্রম নয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবার আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। ‘গুড্ডি’খ্যাত অভিনেত্রী বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নেটিজেনদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন। অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ বেউ বলছেন— এটাই জয়া, নিজের মতপ্রকাশে আপসহীন।জয়া বচ্চন বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। এ বর্ষীয়ান অভিনেত্রী বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ— এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমে গেছে।

অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কি একই ছিল?—এমন প্রশ্নের উত্তরে জয়া বচ্চন বলেন, আমি তাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন— আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটি শুনতে চাই না। এমন মন্তব্য সামনে আসতেই নেটিজেনদের মাঝে চর্চা শুরু হয় চারদিকে। তবে বিয়েকে পুরোনো ধারণা বলেও স্বীকার করে অভিনেত্রী বলেন, জীবনের শুরুতে তিনি প্রথম দর্শনেই অমিতাভের প্রেমে পড়েছিলেন। 

জৈন্তাবার্তা / সুলতানা