জৈন্তাপুরে পিঠা মেলার উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুরে পিঠা মেলার উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০১:৩২:১১ অপরাহ্ন

জৈন্তাপুরে পিঠা মেলার উদ্বোধন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই পিঠা মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। 

মেলায় বিভিন্ন স্টলে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী বাহারী রকমের পিঠার রেসিপি নিয়ে হাজির হন ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। পাশাপাশি গৃহস্থালির নানা প্রয়োজনীয় হস্তশিল্প পণ্যের স্টল মেলায় স্থান পায়। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী উদ্যোক্তাসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ