গোলাপগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

গোলাপগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০১:০৭:২২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জ প্রতিনিধি :  নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা। বিভিন্ন স্থানে বৃহস্পতিবার এসব কর্মসূচি পালন করা হয়। 

এরিই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে গোলাপগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মীদের  কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। 

কর্মসূচি থেকে বক্তারা জানান, ২৬ বছর ধরে তারা পদোন্নতি, গ্রেড উন্নীতকরণসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চাই। দাবি আদায় না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 

গোলাপগঞ্জের  কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও মানববন্ধনে  উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিক দেলোয়ার হোসেন, অলিউর রহমান, পল্লব কান্তি দাশ, সুমিত চন্দ্র দেব, সাব্বির আহমদ চৌধুরী, রোহেলা বেগম, রেভা রানী দাশ,

শাহীনা ইয়াছমিন, শেফালী বেগম, অনামিকা পাল, মনিরানী দাশ, জাহানারা বেগম,লিপিরানী দাস, চন্দনারানী দাশ, হামিদা বেগম,মিরা রানী শীল,বাবলী বেগম, অঞ্জলী দাস, নুশরাত জাহান, মাহমুদা আক্তার, সুপ্তারাণী চন্দ, হেপী দত্ত, শিল্পি পাল,পারভীন বেগম, লোপা দেব, হোছনা বেগম, নিভা রানী, জুবেরা বেগম, রাশেদা বেগম, রিপা বেগম, নাছিমা বেগম, পপি রাণী নাথ, তাহেরা বেগম, সুমিত্রা শর্মা, মাহফুজা, রেনু বেগম, সুফেরা বেগম, স্মৃতিরানী বিশ্বাস, মিনু বেগম প্রমুখ। 

আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানা গেছে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ