সিলেট-৬ আসন: নানা কর্মকাণ্ডে প্রশংসা পাচ্ছেন মাওলানা ফখরুল ইসলাম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সিলেট-৬ আসন: নানা কর্মকাণ্ডে প্রশংসা পাচ্ছেন মাওলানা ফখরুল ইসলাম

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০১:২৮:৩০ অপরাহ্ন

সিলেট-৬ আসন: নানা কর্মকাণ্ডে প্রশংসা পাচ্ছেন মাওলানা ফখরুল ইসলাম


মানবিক কাজে সহযোগিতার হাত প্রসারিত করায় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন সিলেট-৬ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। চলাচলের রাস্তার দুর্ভোগ নিরসন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রতিশ্রুতি প্রদান ও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করায় তিনি প্রশংসিত হচ্ছেন সাধারণ মানুষের কাছে।

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা–কুড়ারবাজার দুই ইউনিয়নের সংযোগ সড়ক সবিলপুর–হাজীপুর–তখতার পুল হয়ে দেউলগ্রাম–গোবিন্দশ্রী পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ছিল চলাচলের অনুপযোগী। এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ নিরসনে ইট, সুরকি ও বালু প্রদান করেন জমিয়তের প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম।

মনোনয়ন পাওয়ার পর থেকেই মাওলানা ফখরুল ইসলাম বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। মানবিক উদ্যোগ ও উন্নয়ন প্রতিশ্রুতির ধারাবাহিকতায় মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম হয়ে উঠছেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর আশার প্রতীক।

এ বিষয়ে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম বলেন, আমি মানুষের সেবা করতে চাই। যদি ভোট দিয়ে আমাকে জনগণ সংসদে সুযোগ করে দেন, তাহলে সিলেট-৬ আসনকে (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) একটি উন্নত ও মডেল আসনে রূপান্তরিত করব ইনশাআল্লাহ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ