গুম হওয়া ছাত্রনেতা দিনার ও বিএনপি নেত্রী তামান্নার পিতৃবিয়োগে সিলেট জেলা বিএনপির শোক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

গুম হওয়া ছাত্রনেতা দিনার ও বিএনপি নেত্রী তামান্নার পিতৃবিয়োগে সিলেট জেলা বিএনপির শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ১১:৫০:৩৬ অপরাহ্ন

গুম হওয়া ছাত্রনেতা দিনার ও বিএনপি নেত্রী তামান্নার পিতৃবিয়োগে সিলেট জেলা বিএনপির শোক

ছবি:সংগৃহীত


গুম হওয়া ছাত্রনেতা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার এবং সিলেট জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা তাসনিম শারমিন তামান্নার পিতা, বিশিষ্ট চিকিৎসক ডা. মঈন উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘ডা. মঈন উদ্দিন আহমদ ছিলেন একজন সৎ, সজ্জন ও পরহেজগার মানুষ। তিনি তাঁর সততা, নৈতিকতা ও আদর্শচর্চার মাধ্যমে প্রতিবেশী, পরিচিতজন ও সমাজের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। পেশাগত জীবনেও তিনি দায়িত্বশীলতা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি- তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করুন।’

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ