সাংবাদিক হাফিজুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সাংবাদিক হাফিজুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৬:৪৩:৩৭ অপরাহ্ন

সাংবাদিক হাফিজুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ছবি:নিজস্ব


কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুল হকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টুকের বাজার মেজবান রেষ্টুরেন্টে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিব, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, প্রয়াত হাফিজুল হকের পিতা আব্দুল লতিফ, তৈয়বুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, ক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যনিবার্হী সদস্য সুহেল রানা, কুতুব উদ্দিন, আল মদিনা মডেল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদ ঈসা তালুকদার, হানিফ মাহমুদ প্রমুখ। 

প্রয়াত হাফিজুল হক চলে যাওয়া অনেক কষ্টের এবং বেদনাদায়ক উল্লেখ করে আলোচকরা বলেন, প্রতিটি শ্রেনী পেশার মানুষের সঙ্গে হাফিজুল হকের ছিল অত্যন্ত মধুর সম্পর্ক। তাঁর অকাল মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা পুরন হবার নয়। হাফিজুল হক ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের এক নিবেদিতপ্রাণ। সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন মানুষ ছিলেন। সমাজ ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে তাঁর রুহের মাগফেরাত কামনা ও দোয়ার মাধ্যমে স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য: গত ২৭ নভেম্বর ব্রেইন স্ট্রোক করে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সিলেট এমসি কলেজ থেকে তিনি অর্থনীতি বিভাগে মাস্টার্স ও 'ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি আবৃত্তিকার ও ছড়াকার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ