আজ থেকে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

আজ থেকে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১২:২৪:২০ পূর্বাহ্ন

আজ থেকে  রাত সাড়ে ৯ টার  পর ব্যবসা প্রতিষ্ঠান  বন্ধের নির্দেশনা

ছবি:সংগৃহীত


সিলেট নগরে রাত সাড়ে ৯টার পর আর মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে না। হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করার নির্দেশনা দিয়েছে মেট্রোপলিটান পুলিশ। রবিবার রাত থেকে তা কার্যকর করা হয়েছে। দোকানপাট বন্ধ করা হয়েছে কিনা পুলিশের বিভিন্ন টহল টিম তা মনিটরিং করবে। 

গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। যা আজ থেকেই কার্যকর হবে। 

সভায় শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়Ñমহানগরের সব হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে। যা ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে। 

এ ছাড়া শহরের যানজট নিরসনে সব মার্কেট ও শপিং মলের জন্য নিজস্ব পার্কিং ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে রূপান্তর করা হয়েছেÑসেগুলো সরিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে। এর আগে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে একই ধরনের নির্দেশনা কয়েক দফায় বাস্তবায়নের চেষ্টা হলেও তা টিকেনি। 




জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ