সব হারিয়ে দিশাহারা চা শ্রমিকের পরিবার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সব হারিয়ে দিশাহারা চা শ্রমিকের পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৪:৩৭:৪৮ অপরাহ্ন

সব হারিয়ে দিশাহারা চা শ্রমিকের পরিবার

সংগৃহীত ছবি


সিলেটের দলদলি চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চা শ্রমিক সর্বন দাসের বাড়ি। সোমবার সকাল প্রায় ৯টার দিকে হঠাৎ অজ্ঞাত কারণে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘরটিকে ভস্মীভূত করে দেয়।স্থানীয়রা জানান, সর্বন দাস (৩৮) দীর্ঘদিন ধরে চা শ্রমিক হিসেবে কাজ করেছেন । বর্তমানে তিনি ইতালিতে থাকেন। সর্বন দাসের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মতো সকালবেলা পরিবারের সদস্যরা ঘরের বাইরে কাজ করছিলেন। ঠিক সে সময় হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই ছুটে আসেন, কিন্তু ততক্ষণে আগুন পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে।

আগুনে সর্বন দাসের বাড়ির আসবাবপত্র, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। সর্বন দাসের স্ত্রী সঞ্চু দাস জানান, আগুনে পুড়ে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সম্ভাব্য ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় আছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ