জৈন্তাপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জৈন্তাপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৫:৪৮:১০ অপরাহ্ন

জৈন্তাপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এপ্রস্তুতি অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।সভায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে। সবার অংশ গ্রহনে অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করতে উপজেলার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সহ সর্বস্থরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। 

প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিনুর রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালকুদার, উপজেলা শিক্ষা অফিসার আবেদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি:) অভিজিৎ কুমার পাল, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজিুল হক খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি  কমান্ডার আব্দুল রশিদ, বীর মুক্তিযোদ্ধা কুদরত উল্লাহ,ইছা মিয়া, বাংলাদেশ জামায়াতে  ইসলামী জৈন্তাপুর উপজেলা আমীর গোলাম কিবরিযা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষন হিট ফাউন্ডেশন জৈন্তাপুর শাখার সভাপতি মো: ইমাম উদ্দিন,সাধারণ সম্পাদক মো: আম্বিয়া হোসাইন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ