জৈন্তাপুরে ভা*রতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ আ*টক ২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে ভা*রতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ আ*টক ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ১২:৩৮:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে ভা*রতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ আ*টক ২


সিলেটের জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে বিজিবি ও পুলিশ। অভিযানে বেশ কিছু ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে।  

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি যৌথ আভিযানিক দল কর্তৃক পরিচালিত ওই অভিযানে মনজুরুল ইসলাম (৩২) ও রেজাউল করিম (২২) নামের দুই সহোদরকে আটক করা হয়। তাদের পিতার নাম সিরাজুল ইসলাম এবং তারা জৈন্তাপুর থানাধীন লামনি গ্রামের বাসিন্দা। 

অভিযানকালে মনজুরুল ইসলামের বসতঘর তল্লাশি করে ২৪ পিস ভারতীয় শাড়ি এবং ৬ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ