বিশ্বনাথে আন্তর্জাতিক দূ র্নী তি প্রতিরোধ দিবস পালন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিশ্বনাথে আন্তর্জাতিক দূ র্নী তি প্রতিরোধ দিবস পালন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৫:২০:১৪ অপরাহ্ন

বিশ্বনাথে আন্তর্জাতিক দূ র্নী তি প্রতিরোধ দিবস পালন

ছবি:নিজস্ব


বিশ্বনাথে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ আনুষ্ঠানিক ভাবে পালন করেছে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বিশ্বনাথ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম মনোহর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমাজসেবক মধু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক উম্মে কুলসুম রুবি।

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের  একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এমন প্রতিপাদ্যের আলোকে সভায় প্রধান অতিথি (ইউএনও) বলেন, দূর্নীতি কে না বলুন, আমরা দূর্নীতি করব না, কাউকে করতে দেবনা। যারা দুর্নীতির সাথে যুক্ত তারা দেশ জাতীর শত্রু।আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসে এটাই হোক সবার অঙ্গীকার।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহীন মাহবুব।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সাধারণ সম্পাদক হাজী মঈনুর রহমান, সদস্য- বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজমুল ইসলাম, হাজী মতছির আলী, সদস্য বিভাংশু গুণ বিভু, সৌমিত্র ধর, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহীন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সমাজসেবক আব্দুল মান্নান, মানবাধিকার কর্মী ও নারী উদ্যোক্তা বিলকিস আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ