জৈন্তাপুরে নবাগত ওসি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে নবাগত ওসি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৬:৫০:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরে নবাগত ওসি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে  জৈন্তাপুর মডেল থানা পুলিশ কর্তৃক  আয়োজিত ১ নং নিজপাট  নিজপাট  ইউনিয়ন পরিষদ হলরুমে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,যৌতুক ও সাইবার ক্রাইম প্রতিরোধের লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৯ই ডিসেম্বর)  বিকেল ৪:০০ ঘটিকায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। 

 সভায় এসআই শামীম আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  মাহবুবুর রহমান মোল্লা।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (সেকেন্ড অফিসার) জাহাঙ্গীর আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। সভায় অফিসার ইনচার্জ মোহাম্মদ  মাহবুবুর রহমান মোল্লা বলেন, সুন্দর সমাজ বিনির্মানে জৈন্তাপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন  জনগণের নিকট পুলিশের সেবা পৌছে দিতে তিনি পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। এ সময় সভায় আরো  বক্তব্য রাখেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির খান, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূরুল ইসলাম। সভা চলাকালিন সময়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ, নিজপাট ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য- মহিলা সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ