ওসমানীনগরে আন্তর্জাতিক নারী নির্যা*তন প্রতিরো*ধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ওসমানীনগরে আন্তর্জাতিক নারী নির্যা*তন প্রতিরো*ধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৯:৩১:৫৪ অপরাহ্ন

ওসমানীনগরে আন্তর্জাতিক নারী নির্যা*তন প্রতিরো*ধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে সফল ও সংগ্রামী নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার এর পরিচালনায় বক্তারা বলেন, নারী উন্নয়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ডিজিটাল যুগে নারীর সাইবার নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃৎ। তাঁর আদর্শকে ধারণ করে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে এবং শিক্ষিত-সচেতন সমাজ গড়ে তুলতে হবে।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ছুরাব আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির রেজওয়াদুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা, সাংবাদিক সাইফুর এম রেফুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজন নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ