কোম্পানীগঞ্জকে মা দ কমুক্ত করতে বদ্ধপরিকর: ওসি শফিকুল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জকে মা দ কমুক্ত করতে বদ্ধপরিকর: ওসি শফিকুল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৫:০৮:০০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জকে মা দ কমুক্ত করতে বদ্ধপরিকর: ওসি শফিকুল

ছবি:নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৬৬ বোতল ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাঝের গাঁও থেকে ৬৬ বোতল মদ ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে ৩'শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের বিষয়ে ওসি শফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা থানা-পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। মাদক নির্মুলের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের মাঝের গাঁও থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন ও কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ দুজন আসামীকে সনাক্ত করে মামলা দায়ের করে।

একই দিন রাত ১টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে ৩'শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সজল বিশ্বাস (৩৫) নামে ১জনকে আটক করে র‍্যাব। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার সমিরন বিশ্বাসের ছেলে। এসময় হেলাল আহমদ নামে একজন পালিয়ে যায়। র‍্যাব-৯ এর হাবিলদার আসাদুজ্জামান আফ্রাদ বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ