সিলেটকে সন্ত্রাস, মা*দক ও দু*র্নীতিমুক্ত আধুনিক নগরীতে রূপান্তর করব - খন্দকার মুক্তাদির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সিলেটকে সন্ত্রাস, মা*দক ও দু*র্নীতিমুক্ত আধুনিক নগরীতে রূপান্তর করব - খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৫ ০৯:৩৪:২৮ অপরাহ্ন

 সিলেটকে সন্ত্রাস, মা*দক ও দু*র্নীতিমুক্ত  আধুনিক নগরীতে রূপান্তর করব - খন্দকার  মুক্তাদির

ছবি:সংগৃহীত


আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষের পক্ষে দিনব্যাপী ‘ডোর টু ডোর’ প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি বলেছেন- ধানের শীষ দেশের মানুষের আস্থার প্রতীক। প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির জন্য বিএনপিকে বিজয়ী করুন। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক নগরীতে রূপান্তর করব।’

বুধবার (১০ ডিসেম্বর) সিলেট মহানগরের বন্দরবাজার, ব্রহ্মময়ী বাজার, হাসান মার্কেট, রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

গণসংযোগে  ছিলেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, হাসান মার্কেটের ব্যবসায়ী মো. সাহেদ বকস, সিরাজুল ইসলাম, মো. এরসাদ আলম, রাজীব আহমদ, মো. হানিফ প্রমুখ।

১৯ নম্বর ওয়ার্ডে রাত্রিকালীন গণসংযোগ

মঙ্গলবার রাত ১০টায় মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন কলোনীতেও গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ, সহ-সভাপতি জিহাদ আহমদ, সাধারণ সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক তপু আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সদস্য ফাহিম রহমান মওসুম প্রমুখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ