জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ১২:২১:৩১ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনের  তফসিল ঘোষণা আজ সন্ধ্যা ৬টায়

ছবি:সংগৃহীত


আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। 

বুধবার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। 

বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান। এ সময় সচিব আখতার আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনাদের জানিয়ে দিবেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।’

হাইকোর্টের রায়ে বাগেরহাটের সীমানা পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে কমিশন কী সিদ্ধান্ত নিবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সীমানা নিয়ে একটা খবর পেয়েছি। আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ