নিয়ম না মানায় সিলেটের পালকিকে দিতে হলো জ রি মা না
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নিয়ম না মানায় সিলেটের পালকিকে দিতে হলো জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০৫:০৩:০১ অপরাহ্ন

নিয়ম না মানায় সিলেটের পালকিকে দিতে হলো জ রি মা না

সংগৃহীত ছবি


সিলেট মহানগরীর আম্বরখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন কোম্পানীর ময়দা ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ ও দীর্ঘদিন লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে একটি রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্থ পালকি রেস্টুরেন্টে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

তিনি জানান, হোটেল-রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী যেখানে ৩০ জনের বেশি লোকের খাবারের ব্যবস্থা থাকে সেইসব প্রতিষ্ঠানকে লাইসেন্স সংগ্রহ বাধ্যতামূলক। কিন্তু পালকি রেস্টুরেন্ট দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছিল। তাছাড়া রেষ্টুরেন্টের রান্নাঘরে বেশ কিছু অব্যবস্থাপনা পাওয়া যায়। এসময় দেখা যায় রেষ্টুরেন্টে ব্যবহৃত কয়লা খোলা অবস্থায় রাখা ছিল। যা থেকে ধুলো উড়ে খাবারের মধ্যে পড়ার ঝুঁকি রয়েছে। এটি গ্রাহকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। পাশাপাশি, রান্নাঘরের ভেতরকার পরিবেশ স্যাঁতসেঁতে ও পরিচ্ছন্নতায় ঘাটতি ছিল বলেও জানান তিনি।

এছাড়া পালকি রেষ্টুরেন্টটি যে কোম্পানির ময়দা ব্যবহার করে আসছিল সেটিরও কোনো বৈধ লাইসেন্স নেই বলে অভিযানে নিশ্চিত হওয়া গেছে। যদিও এই দায় পুরোপুরি রেস্টুরেন্টের নয় তবুও একজন সচেতন ব্যবসায়ী হিসেবে কোন উৎস থেকে পণ্য নেওয়া হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ