গোয়াইনঘাট লেংগুড়া গ্রামে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

গোয়াইনঘাট লেংগুড়া গ্রামে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০৭:১৮:০২ অপরাহ্ন

গোয়াইনঘাট লেংগুড়া গ্রামে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ

ছবি:নিজস্ব


সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে লেঙ্গুড়া গ্রামের সাহেদ মেম্বারের বাড়িতে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি দলীয় প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সকল স্তরের নারী-পুরুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সাহেদ আহমদ মেম্বার ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আমীন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, যুবদল নেতা সুহেল আহমদসহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সমাবেশে কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন, যা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ