জৈন্তাপুরে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সং ঘ র্ষে শিশুসহ পাঁচজন আ হ ত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

জৈন্তাপুরে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সং ঘ র্ষে শিশুসহ পাঁচজন আ হ ত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০৫:০১:০৭ অপরাহ্ন

জৈন্তাপুরে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সং ঘ র্ষে শিশুসহ পাঁচজন আ হ ত

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল হাইওয়ে সড়কের ফেরিঘাট ব্রিজের উত্তর পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) আনুমানিক দুপুর ২টা ৫০ মিনিটে জৈন্তাপুরগামী ব্যাটারি চালিত একটি অটোরিকশা ও সিলেটগামী একটি ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০২৭৬) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে অটোরিকশার যাত্রী মদিনা মার্কেট এলাকার অন্যন্যা দে (২১), সুরুখেল এলাকার চম্পা রাণী (৩৮) ও মো. কাউছার (২৭) গুরুতর আহত হন। একই দুর্ঘটনায় চম্পা রানীর কন্যা শিশু গঙ্গা রাণী (০৪) ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত হন।আহতদের প্রাথমিক চিকিৎসা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয় এবং গুরুতর অবস্থায় গঙ্গা রাণী ও অপর একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ