বিয়ানীবাজারে ইমন হ*ত্যাকারীদের গ্রে*প্তার ও দৃষ্টা*ন্তমূলক শা*স্তি দা*বিতে বি*ক্ষোভ মিছি*ল ও মান*ববন্ধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বিয়ানীবাজারে ইমন হ*ত্যাকারীদের গ্রে*প্তার ও দৃষ্টা*ন্তমূলক শা*স্তি দা*বিতে বি*ক্ষোভ মিছি*ল ও মান*ববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৬:৩৫:১৮ অপরাহ্ন

বিয়ানীবাজারে ইমন  হ*ত্যাকারীদের  গ্রে*প্তার ও দৃষ্টা*ন্তমূলক শা*স্তি দা*বিতে  বি*ক্ষোভ মিছি*ল  ও মান*ববন্ধন

ছবি:সংগৃহীত


বিয়ানীবাজারে একটি আইফোনের লোভে বন্ধুর হাতে নৃশংসভাবে খুন হওয়া যুবক ইমন আহমদ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। শুক্রবার বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর বৈরাগীবাজারের আব্দুল্লাহপুর ত্রিমোহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি আইফোনের লোভে পরিকল্পিতভাবে ইমনকে হত্যা করা হয়েছে, যা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না এবং তদন্তে যথাযথ ফোকাস থাকতে হবে। তারা ঘটনার মূল হোতা ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

স্থানীয়রা জানান, লাশ উদ্ধারকালে ইমনের হাত ও পা নতুন একটি দড়ি দিয়ে বাঁধা ছিল, যা থেকে স্পষ্ট হয় হত্যাকাণ্ডটি এককভাবে করা হয়নি বলে ধারণা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ইমন আহমদ বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর এলাকার নিখোঁজের একপর্যায়ে নিহত যুবক। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মৃত আব্দুল মতলিবের কনিষ্ঠ পুত্র। গত ৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন এবং পরবর্তীতে ১০ ডিসেম্বর সকালে একটি ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। 

বিয়ানীবাজার থানা পুলিশের কাছে নিহতের ভাই জাবেদ আহমদ হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামি হিসেবে আশরাফুল করিম ও সাজিদুল ইসলাম মুন্নাসহ অজ্ঞাত ২/৩ জনকে করা হয়েছে। আশরাফুল করিমকে গ্রেপ্তার করা হলেও সাজিদুল ইসলাম মুন্না পলাতক রয়েছেন। 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত আশরাফুল করিম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং জবানবন্দি দিয়েছেন। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত চালানো হচ্ছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ