জৈন্তাপুরে ৬৫ পিস ভার*তীয় কম্বলসহ একজন আ*টক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুরে ৬৫ পিস ভার*তীয় কম্বলসহ একজন আ*টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৮:১৪:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে ৬৫ পিস ভার*তীয় কম্বলসহ একজন আ*টক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।  

শনিবার (১৩ ডিসেম্বর ) বিকেল ৪ টা ৩৫ মিনিটে   এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে বিশেষ অভিযানে জৈন্তাপুর থানার একটি চৌকস টিম সিলেট-তামাবিল সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।

এ সময় পর্যটকবাহী  হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে  আনা ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কম্বলের মালিকানা দাবি করা এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সজীব ভূঁইয়া (২৩), পিতা- ফারুক ভূঁইয়া,  গ্রাম- কুমারটেক, ইউনিয়ন- গোলাকান্দা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল জৈন্তাপুর থানায় নিয়ে আসা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান,  আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রবিবার সকালে তাকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান। পাশাপাশি জৈন্তাপুর থানা পুলিশ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ