ওজন কমিয়ে নজর কাড়লেন আজমেরী হক বাঁধন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ AM

ওজন কমিয়ে নজর কাড়লেন আজমেরী হক বাঁধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৩:৩৪:৩২ PM

ওজন কমিয়ে নজর কাড়লেন আজমেরী হক বাঁধন

সংগৃহিত


ক্যামেরার আলো, পর্দার সৌন্দর্য আর দর্শকের প্রত্যাশা- সব মিলিয়ে নায়িকা বা শিল্পীদের ওজন কমানো নিয়ে থাকে বাড়তি আলোচনা। কখনও চরিত্রের প্রয়োজনে, আবার কখনও ব্যক্তিগত সুস্থতার জন্য এই পরিবর্তন নিয়ে আসেন অনেক তারকা, যা ভক্তদের কৌতূহল ও চর্চার বিষয় হয়ে ওঠে।

এবার ৬ মাসে ১৮ কেজি ওজন কমিয়ে ভক্তদের চর্চায় উঠে এলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমে পৃথক ছবি শেয়ার করে নিজের এই রূপান্তরের পার্থক্য দেখিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে শেয়ার করেছেন এই ছয় মাসের অভিজ্ঞতা।

বাঁধন লিখেছেন, ‘৭৮ কেজি থেকে ৬০ কেজি- আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলস্বরূপ আমার ওজন বেড়েছিল। কিন্তু সঠিক চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে আমি মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন