খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে খতমে কুরআন ও দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে খতমে কুরআন ও দোয়া মাহফিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৬:০৪:১৬ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে খতমে কুরআন ও দোয়া মাহফিল

সংগৃহীত ছবি


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদর উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী কারা নির্যাতিত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গোয়াইনঘাট কেন্দ্রীয় মডেল মসজিদের খতমে কুরআন ও উপজেলার শহীদ মিনারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমএ মতিনের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলাল উদ্দিন আহমেদ। সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিনের পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান আহমেদ সিদ্দিকী,তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর আলী,ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশিদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম মেম্বার ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমির হোসেইন আমির , নন্দির গাও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন বেলাল, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি শামসুউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক ছোঁয়াব আলী সাবেক মেম্বার, গোয়াইনঘাট উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাহমুদুল হাসান শেরগুল, সদস্য সচিব মাওলানা খসরু, সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য কামাল আহমেদ, গোয়াইনঘাট ডিগ্ৰি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন সিরাজী, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান,আসাদুর রহমান, সালমান আহমেদ,স‌ইফুল ইসলাম, সহ আরও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের