যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথ উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদ্‌যাপন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথ উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদ্‌যাপন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৭:৪৪:০৭ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথ উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদ্‌যাপন

ছবি: জৈন্তা বার্তা


উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বনাথে মহান বিজয় দিবস ২৫ ইং উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ মাঠে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু করে প্রশাসন।

কর্মসূচির মধ্যে ছিল সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও পুরস্কার বিতরণ এবং বিজয় মেলার উদ্বোধন কর্মসূচি।  

এছাড়া সুধী জনতা ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যকার ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদ, প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, আনসার ভিডিপি,  ফায়ার সার্ভিসের প্রধান, প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের