মহান বিজয় দিবসে শহীদ স্মৃতি বেদীতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পুষ্পার্ঘ্য অর্পণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

মহান বিজয় দিবসে শহীদ স্মৃতি বেদীতে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পুষ্পার্ঘ্য অর্পণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৮:২৫:৩২ অপরাহ্ন

মহান বিজয় দিবসে শহীদ স্মৃতি বেদীতে  জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পুষ্পার্ঘ্য অর্পণ

ছবি:সংগৃহীত


মহান বিজয় দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ৭১'র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭:৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলা সদরে বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি মইনুল মুরসালীন রুহেল ও সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রেজওয়ান করিম সাব্বিরের নেতৃত্বে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ সময় তারা বিজয়স্তম্ভে শহীদ স্মৃতি বেদীতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি দাঁড়িয়ে কিছু সময় নিরবতা পালন করেন। 

এ সময় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্য ও দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি নাজমুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি জাহিদুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আজকের সিলেটের প্রতিনিধি ইমাম উদ্দিন, দৈনিক সমকালের প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ্,দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিনিধি মুরাদ হাসান।

পরে মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিকেল ৩:০০ ঘটিকায় জৈন্তা হিল রিসোর্টে সাংবাদিকদের উপস্থিতিতে এক গেটটুগেদার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় উল্লেখ্যিত সাংবাদিকবৃন্দের পাশাপাশি গেটটুগেদার ও প্রীতিভোজে আরো অংশ নেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল হোসেন মোহাম্মদ হানিফ,সদস্য তোফায়েল আহমেদ ও দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি সাজ উদ্দিন সাজু।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের