সিলেট প্রেসক্লাব নির্বাচন : সকল প্রার্থীর মনোনয়পত্র বৈধ ২০ ডিসেম্বর প্রত্যাহার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাব নির্বাচন : সকল প্রার্থীর মনোনয়পত্র বৈধ ২০ ডিসেম্বর প্রত্যাহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৭:৫৯:৩১ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাব নির্বাচন : সকল প্রার্থীর মনোনয়পত্র বৈধ  ২০ ডিসেম্বর প্রত্যাহার

ছবি:সংগৃহীত


সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে জমা পড়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার সিলেট প্রেসক্লাবের তিন সদস্যের নির্বাচন কমিশন এই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। বাছাইকালে জমা পড়া ২১টি মনোনয়পত্রই বৈধ বলে বিবেচিত হয়। আগামী ২০ ডিসেম্বর শনিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়পত্র প্রত্যাহার। বিকেল ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 

নির্বাচন কমিশনের প্রিসাইডিং অফিসার অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, কমিশনের সদস্য ব্লাস্টের সাবেক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ও আইজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সন্তু দাস এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। বাছাইকৃত প্রার্থী তালিকা সন্ধ্যা ৭টায় নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। 

এ সময় প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর ও ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাসহ প্রার্থী ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। 

গত ১৫ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে মনোনয়পত্র সংগ্রহের মধ্য দিয়ে সিলেট প্রেসক্লাবের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। আগামী ৩১ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের