কোম্পানীগঞ্জে আ.লীগ ও ছা ত্র লী গের ২ নেতা গ্রে ফ তা র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে আ.লীগ ও ছা ত্র লী গের ২ নেতা গ্রে ফ তা র

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৫:০৫:২৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে আ.লীগ ও ছা ত্র লী গের ২ নেতা গ্রে ফ তা র

ছবি:নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে দুই,জনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—শামীম আহমেদ (৩২)সাবেক প্রচার সম্পাদক দক্ষিণ রনিখাই ইউনিয়ন ছাত্রলীগ, পিতা- মৃত ইরশাদ আলী, সাং-গৌরিনগর,  এবং আব্দুল মতলিব ওরফে মতিন (৫৫),(সাবেক সভাপতি দক্ষিণ রনিখাই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ) পিতা- মৃত আঃ গফুর, সাং- পূর্ব বর্ণি, উভয় থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটদ্বয়কে থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার  (১৮ ডিসেম্বর )ভোর রাতের দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান ও সুজন চন্দ্র কর্মকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) 

ওসি শফিকুল ইসলাম খান জানান,গ্রেফতারকৃতদের কোম্পানীগঞ্জ থানার মামলা নং-নং-১৯, তারিখ: ১৭ ডিসেম্বর, ২০২৫খ্রি. জিআর নং-২৫০/২০২৫,২০২৫খ্রি.ধারা-৭/৮/৯/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধীত/২০১৩); মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের