হবিগঞ্জে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

হবিগঞ্জে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০২:৪৪:০০ পূর্বাহ্ন

হবিগঞ্জে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫


সারাদেশের সাথে হবিগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে দুপুরে শহরের মুসলিম কোয়াটারের সামনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় একে অপরের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় দলের ৫জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জানা যায়, রবিবার দুপুরে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা শহরের মুসলিম কোয়ার্টার পয়েন্টে মিছিল ও পিকেটিং করতে থাকে। এসময় জেলা যুবলীগের একটি মিছিল আসলে শুরু হয় উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষের সময় ৩টি ব্যাটারী চালিত টমটম ভাংচুর করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ আসার আগেই বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে সংঘর্ষের পরপরই আওয়ামী লীগ,  যুবলীগ ও ছাত্রলীগ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে বিক্ষোভ করতে দেখা যায়। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাই নাই। শহর জুড়ে পুলিশী টহল জোরদার করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক