ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান গাফলতির কারনে এক বছরেও শেষ হয়নি গোয়াইনঘাট থেকে কলেজ রাস্তার কাজ বেড়েছে জনদুর্ভোগ। তবে এই অবস্থা দেখেও নীরব রয়েছে এলজিইডি৷
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গোয়াইনঘাট টু কলেজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ প্রায় এক বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। চলতি বছরের শুরুতে রাস্তার কাজ শুরু হলেও কাজের ধীর গতি ও অনিয়মের কারনে জন দুর্ভোগ পৌছিয়েছে অসহনীয় পর্যায়ে৷
স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) গোয়াইনঘাটের আওতায় দুটি প্যাকেজে গোয়াইনঘাট-কলেজ, ও কলেজ থেকে গুরকচি পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মেরামত কাজ দীর্ঘ একবছরেও শেষ হয়নি। এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান খুব নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করছে ৷ কাজ নিম্নমানের হওয়ায় কলেজ টু গুরকচি রাস্তায় চলমান কাজের পিচ ইতিমধ্যে উঠতে শুরু করেছ।
সরজমিনে গিয়ে দেখা যায়, গোয়াইনঘাট-কলেজ রাস্তার পিরিজপুর মসজিদের দক্ষিনে ২০২২ সালের ভাঙ্গা রাস্তা আগের মতোই রয়েছে এখনও মেরামত করা হয়নি।এই ভাঙ্গা রাস্তাটি এখন সিএনজি অটো চলাচলে মরন ফাঁদে পরিনত হয়েছে। এ ব্যাপারে উপজেলা এলজিইডি বিভাগ রয়েছে নিরব,ত াদের কাছে কোন সু নির্দিষ্ট বক্তব্য নেই ৷
প্রকৌশী রফিকুল ইসলাম বলেন, দুটি প্যাকেজের একটিরও কাজ ঠিকাদার শেষ করতে পারেনি। কাজ এখনও চলমান রয়েছে। ফাইনেল বিলও দেয়া হয়নি। পিচ উঠে যাওয়া ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন কিছু যায়গায় বিটুমিন উঠার খবর পেয়েছি চুড়ান্ত বিল দেয়ার আগে এগুলো মেরামত করিয়ে নেব,কাজ শেষ না হতেই এগুলো উঠছে কেন জানতে চাইলে এর কোন সদুত্তর তিনি দিতে পারেন নি৷
ভোক্তভোগী যাত্রীরা জানান, গোয়াইনঘাট টু কলেজ রাস্তার ভাঙ্গা অংশটুকু বিগত বন্যার স্মৃতি চিহ্ন বহন করছে, যাত্রীদূর্ভোগ ও দূর্ঘটনা নিয়ে সংশ্লিষ্টরা রয়েছেন উদাসীন।সিলেটর বাহিরের ঠিকাদারী প্রতিষ্ঠান হওয়ায় এবং একাধীক কাজ পাওয়ায় কোন কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে পারছেনা যার ফলে বাড়ছে জনদূর্ভোগ।
এ ছাড়া বাইপাস পয়েন্ট-গোয়াইনঘাট বাজার রাস্তার মধ্যখানে অবস্থিত প্রবাসীকল্যান ব্যাংকের সামনে দুটি স্হানে একাধীক গতিরোধক বাঁধ দিয়ে রাখা, ও একটি কালভার্টের মুখ মাটিভরাট করে এলাকার পানি নিষ্কাশন বাধাগ্রস্হ হলেও সংশ্লিষ্টরা রয়েছে নিরব। সরকারের উন্নয়ন কজের সুষ্ট তদারকি, অবিলম্বে রাস্তার ভাম্গা অংশ মেরামত, সঠিকভাবে দ্রতকাজ শেষ করতে এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষ আন্তরিক হবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর।
এম সি




