জৈন্তাপুরে নবাগত এসিল্যান্ড হিসেবে সানিয়ার যোগদান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

জৈন্তাপুরে নবাগত এসিল্যান্ড হিসেবে সানিয়ার যোগদান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০৭:৫৫:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নবাগত এসিল্যান্ড হিসেবে সানিয়ার যোগদান

জৈন্তাপুরে নবাগত এসিল্যান্ড ফাতেমাতুজ জোহরা সানিয়া।


জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) (এসিল্যান্ড) হিসেবে যোগদান করলেন মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া।

আজ সোমবার (৩০শে অক্টোবর) অপরান্হে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার ভুমি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জৈন্তাপুর উপজেলার সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভুমি) শাহ্ জহুরুল হোসেনকে জৈন্তাপুর উপজেলা থেকে বদলী করে ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভুমি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। নবাগত সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া বিসিএস ৩৭তম ব্যাচে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  হিসেবে তার চাকুরিজীবন শুরু করেন।

এর আগে সোমবার তিনি জৈন্তাপুরে এসে পৌছালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ইউএনও আল বশিরুল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা কর্মচারীগণ তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

উল্ল্যেখ্য গত ১৮ই অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট জেলার ৬টি  উপজেলার দায়িত্বরত সহকারী কমিশনার (ভুমি) দের বদলী/পদায়ন করা হয়। সে বদলী আদেশ অনুযায়ী মিজ সুমাইয়া ফেরদৌস কে বালাগন্জ থেকে কোম্পানিগন্জ, ডি এম সাদিক আল শাফিনকে কোম্পানিগন্জ থেকে বালাগঞ্জে বদলী করা হয়। মিজ আসমা জাহান সরকারকে বিশ্বনাথ থেকে সদর ও সদরের মো সম্রাট হোসেনকে বিশ্বনাথে বদলী করা হয়েছে।

আজ সোমবার (৩০শে অক্টোবর) সকল কর্মকর্তাগণ তাদের নিজ নিজ নতুন উপজেলায় দায়িত্বভার গ্রহন করেছেন।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী