ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ১১:১৬:০৬ অপরাহ্ন

ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

ছবি:সংগৃহীত


ছাতক উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী সাংবাদিকদের আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ছাতক উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে স্বহস্তে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার লক্ষ্যে এই কমিটি গঠন করা হবে।

সদস্য সংগ্রহ কার্যক্রমে সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগের জন্য আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা (মোবাইল: ০১৭১১-২৫৩১৪২) এবং সদস্য সচিব মো. খালেদ মিয়া (মোবাইল: ০১৭১১-২২৭৯০৮)-এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক